কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের যুবক

0
195
KOL PARAMOUNT MISSING
KOL PARAMOUNT MISSING
সাংসদ আনোয়ার উল আজিমের হত্যাকাণ্ড নিয়ে দুই দেশ যখন তোলপাড়, এই অবস্থায় কলকাতায় চিকিত্সা করাতে এসে এবার নিখোঁজ হয়ে গিয়েছে বাংলাদেশের এক যুবক।
ফ্রি স্কুলের স্ট্রিটের প্যারামাউন্ট নামে এক হোটেল থেকে উধাও হয়ে গিয়েছে পাবনার বাসিন্দা মহম্মদ দিলওয়ার হোসেন। পরিবারের সদস্যদের সঙ্গেই কলকাতায় এসেছিলেন দিলওয়ার। পরিবারের দাবি সকালে হোটেল থেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন দিলওয়ার। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ।