কলকাতায় পারদ ৪১! দক্ষিণের ৫ জেলায় লাল সতর্কতা 

0
268
Mercury in Kolkata 41 Red alert in 5 southern districts
Mercury in Kolkata 41 Red alert in 5 southern districts
জ্বালা ধরানো গরমে হাঁসফাঁস পরিস্থিতি রাজ্যে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ গোটা রাজ্যই তীব্র দহনে পুড়ছে। প্রতিদিনই পাল্লা দিয়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তীব্র তাপপ্রবাহ চলবে। এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৪১ ডিগ্রির ঘর। যা অনুভূতি হবে ৪৫ ডিগ্রি থেকে ৪৬ ডিগ্রির আশেপাশে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে। তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়ে পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই জেলাগুলি হল ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।উত্তরবঙ্গের দুই জেলা— উত্তর দিনাজপুর এবং মালদায়ও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।