কলকাতায় বিক্ষিপ্ত, দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টি 

0
230
Scattered rain in Kolkata heavy rain in 5 south districts
Scattered rain in Kolkata heavy rain in 5 south districts
কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই শহরে। বিকেলের দিকে শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। তবে দক্ষিণের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর. বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই পাঁচটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। বাকি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবারও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার  দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।