কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরের ৩ জেলায় লাল সতর্কতা

0
286
Scattered rain in Kolkata red alert in 3 north districts
Scattered rain in Kolkata red alert in 3 north districts
আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহারে জারি করা হয়েছে লাল সতর্কতা।
এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার উত্তরের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে। উত্তর দিনাজপুরের কিছু জায়গায় বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গেরও ক্ষেত্রেও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা আপাতত জারি করা হয়নি।