কলকাতায় শুরু চালু লেডিস স্পেশাল বাস

0
398
Ladies special bus started in Kolkata
Ladies special bus started in Kolkata
হাওড়া থেকে লেডিস স্পেশাল বাসের উদ্বধোন করেছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মহিলা চাকরিজীবী থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্রীদের কথা ভেবে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের।
মঙ্গলবার থেকে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়বে লেডিস স্পেশাল বাস। মন্ত্রী বলেছেন, রোজ সকাল  ৯:৩০ টায় হাওড়া থেকে মহিলা স্পেশ্য়াল বাস চলবে বালিগঞ্জের উদ্দেশে। বাসটি পার্ক স্ট্রিট, এলগিন রোড, রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছবে। এই বাসের ড্রাইভার পুরুষ থাকলেও কন্ডাক্টরও মহিলা হবে। আপাতত হাওড়া থেকে পরীক্ষামূলক ভাবে একটি বাস চালু হয়েছে। পরবর্তীকালে যাত্রীসংখ্যা বুঝে বাস আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মহিলাদের জন্য স্পেশালভাবে বাস করার জন্য খুশি যাত্রীরা।