
মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বাড়ি পূর্ব বর্ধমানের কালনা থানা এলাকায়।
অন্যদিকে, নির্যাতিতা কলকাতার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, শনিবার ১৮ বছর বয়সি মানসিক ভারসাম্যহীন এক তরুণী বাড়ির অজান্তে রাস্তায় বেরিয়ে ওই দিন রাতে তিনি ট্রেনে চলে আসেন বর্ধমান স্টেশনে। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও হদিশ না পেয়ে তরুণীর পরিবারের তরফে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। রবিবার সন্ধ্যায় মেমারিতে পাওয়া যায় ওই তরুণীকে। পুলিশের মাধ্যমে খবর পেয়ে মেমারিতে আসেন মেয়েটির পরিবারের সদস্যরা। তবে পরিবারের লোকজনকে মেয়েটি জানান, তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তাঁকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে।
