গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata কলকাতার নিকাশি ব্যবস্থা উন্নত হয়েছে : মুখ্যমন্ত্রী

    কলকাতার নিকাশি ব্যবস্থা উন্নত হয়েছে : মুখ্যমন্ত্রী

    0
    134
    কলকাতার নিকাশি ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে। ঘূর্ণিঝড় দানা’র মোকাবিলায় নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    মুখ্যমন্ত্রী কথায়, তাঁর আমলে কলকাতার সমস্ত জায়গা থেকে পলি সরানোর কাজ হয়েছে, যারফলে টানা বৃষ্টিপাত হলেও আজকাল আর রাস্তায় জল জমে না। তিনি বলেছেন, কলকাতা পুরসভায় অনেক অত্যাধুনিক পাম্প কেন হয়েছে, যারফলে নিকাশি ব্যবস্থারও উন্নতি ঘটেছে। তবে জেলায় অনেক জায়গায় নির্মাণ কাজের জন্য নিকাশি নালার উপরেই বালি, পাথর ফেলে রাখা হয়। যার কারণে জল নিকাশি ব্যবস্থায় সমস্যা হয়। এই বিষয়টির দিকেও নজর রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
    এরপরই মুখ্যমন্ত্রী সংযোজন, যারা নির্মাণকাজ করছে, তাঁদের বুঝতে হবে এরফলে নিকাশি বেবস্থায় বিঘ্ন ঘটছে। তাঁরা যদি বালি, পাথরটা নিজেদের এক্তিয়ারের মধ্যে রাখেন, তাহলে এই ব্যাপারগুলো কমে।
    ছবি  সৌজন্যে : নিজস্ব