গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk কলকাতার বহু রাস্তায় যান নিয়ন্ত্রণ, যানজটের সম্ভাবনা

    কলকাতার বহু রাস্তায় যান নিয়ন্ত্রণ, যানজটের সম্ভাবনা

    0
    165
    পুজোর কার্নিভালকে কেন্দ্র করে রেড রোড এবং সংলগ্ন একাধিক রাস্তা কয়েক ঘণ্টা ধরে পুলিশি বিধির নির্দেশিকায় আটকে থাকায় প্রতি বছরের মতোই যানজটের আশঙ্কা থাকছে। শহরের ৯০টির বেশি পুজো কমিটি এ বার কার্নিভালে অংশগ্রহণ করবে।
    বিকেল সাড়ে চারটে থেকে কার্নিভাল শুরু হবে বলে জানানো হয়েছে। যদিও তার প্রায় দু’ঘণ্টা আগেই, অর্থাৎ দুপুর ২টো থেকে মধ্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে বলে লালবাজার জানিয়েছে। দুপুর দুটো থেকে কার্নিভাল শেষ হওয়া পর্যন্ত, প্রায় ঘণ্টা ছয়েক ধরে যান চলাচল নিয়ন্ত্রিত হবে বলে মনে করা হচ্ছে। ওই সময়ের মধ্যে রেড রোড, কুইন’স ওয়ে, লাভার্স লেন, পলাশি গেট এবং এসপ্লানেড র‌্যাম্প বন্ধ রাখা হবে। এ ছাড়া সকালের দিকে এই রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। এ দিন দুপুর দুটো থেকে উত্তরমুখী হসপিটাল রোডেও বিসর্জনের গাড়ি ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। বিধিনিষেধ থাকবে খিদিরপুর রোড, ডাফরিন রোডেও। পুলিশ সূত্রের খবর, রেড রোড সংলগ্ন রাস্তায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ থাকছে এ দিন।
    বেলা বারোটা থেকে মেয়ো রোড, আর এন মুখার্জি রোড, হেয়ার স্ট্রিট, ক্যাথিড্রাল রোড, জওহরলাল নেহরু রোড, কুইন’স ওয়ে, বেন্টিঙ্ক স্ট্রিট-সহ একাধিক রাস্তায় সমস্ত ধরনের পার্কিং বন্ধ রাখা হবে। কার্নিভাল দেখতে আসা দর্শকদের গাড়ি রাখতে ময়দান সংলগ্ন এলাকায় বিকল্প ব্যবস্থা করা হয়েছে।

    ছবি  সৌজন্যে : নিজস্ব