কলকাতার সব রুফটপ রেস্তোরাঁ বন্ধ করল পুরসভা

0
213

শহরে আর কোনও রকম রুফটপ রেস্তোরাঁ করা যাবে না, বড়বাজারে আগুন লাগার পর সাফ জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার তিনি জানিয়েছেন, রাজ্য সরকার যে কমিটি গঠন করেছে, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে যাবতীয় রুফটপ রেস্তোরাঁ। মেয়র আরও বলেছেন, পুলিশ কমিশনার মনোজ বমাকে অনুরোধ করা হয়েছে, যাতে তিনি সমস্ত রুফটপ রেস্তোরাঁর নামের তালিকা দেন। ওইসমস্ত রেস্তোরাঁকে নোটিস পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।