কলকাতার হোটেলে ধর্ষিতা দিল্লির তরুণী! গ্রেফতার ব্যবসায়ী

0
134

দিল্লির বাসিন্দা এক তরুণীকে কলকাতার হোটেলে ধর্ষণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি ভবানীপুর থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটে ৭ মার্চ রাত ৮টা নাগাদ। নির্যাতিতা’র দাবি, তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি হোটেলে ডেকেছিলেন অভিযুক্ত। ৫৯ বছর বয়সি ওই ব্যক্তি নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেন।