কলকাতা থেকে জেলা, উচ্ছেদে চলল বুলডোজার

0
150
nabannya
nabannya

মুখ্যমন্ত্রী যখন নবান্নে হকার সমস্যা নিয়ে বৈঠকে বসেছেন তখন কলকাতা সহ জেলা জুড়ে উচ্ছেদ অভিযানে ফের চলল বুলডোজার। বেহালা থেকে নিউটাউন, আলিপুর, হাওড়া থেকে সিউড়ি-আলিপুরদুয়ার।

চিত্রট। মোটামুটি একইরকম। কোথাও চলল বিক্ষোভ, কোথাও আবার সব হারিয়ে কান্না হকারদের। এরইমধ্যে রামপুরহাট শহরে ফুটপাথ দখলমুক্ত করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১৭ নম্বর ওয়ার্ডে অভিযানে গেলে বাধা দেয় সিপিএম কাউন্সিলর। রামপুরহাট থানার পুলিশ কাউন্সিলরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে ভবানীপুরের যদুবাবুবাজারেও বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চলে। পুলিশকে সঙ্গে নিয়ে গড়িয়া ও সোনারপুরে উচ্ছেদ অভিযান চালায় পুরসভা। গড়িয়া বাজার, কবি নজরুল মেট্রো স্টেশন এলাকায় জবরদখল করে রাখা জায়গাগুলো থেকে দখলদারদের সরানো হয়েছে। একইসঙ্গে কামারহাটি, সিউড়ি, রিষড়া, বোলপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার পুরএলাকাতেও বুলডোজার নামিয়ে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ-পুরসভা।