
কংগ্রেস বাদে সিপিএম, বিজেপির পর মঙ্গলবার প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল। এরপরেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে নেমেছেন প্রার্থীরা।
কোথাও জোরকদমে দেওয়াল লিখন শুরু হয়েছে প্রার্থীদের নামে। ভবানীপুরে সকালেই শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। আর সন্ধেয় তাঁর প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়েছে। রাসবিহারী কেন্দ্রে প্রচার শুরু করেছেন দেবাশিস কুমার। জনসংযোগ শুরু করেছেন বিধাননগরের প্রার্থী সুজিত বসু। ভাঙড়ে সওকত মোল্লার নামে দেওয়াল লিখন শুরু হয়েছে। একই ছবি বেহালা পশ্চিমে। সেখানে নিজেই দেওয়াল লিখেছেন রত্না চট্টোপাধ্যায়।
বীরভূমের সিউড়িতে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বোলপুর কেন্দ্রে নিজেই দেওয়াল লিখেছেন চন্দ্রনাথ সিনহা।
