গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে গো ব্যাক, কালো পতাকা

    কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে গো ব্যাক, কালো পতাকা

    0
    184

    কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে আবারও বিক্ষোভের মুখে পড়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয়। আগে থেকেই সেখানে জড়ো হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদর সমর্থকেরা। রাজ্যপালের কনভয় পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই পড়ুয়ারা।

    রাজ্যপালের কনভয় ঘিরে কালো পতাকা দেখানো হয়, ওঠে গো ব্যাক স্লোগানও। রাজ্যপাল দূর হঠো বলেও স্লোগান দিল শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বৃহস্পতিবার সকাল ১১ টা-র কিছু পর নাগাদ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান সিভি আনন্দ বোস। সেই সময় বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যপাল। স্থায়ী উপাচার্য নিয়োগ, কেন্দ্রীয় শিক্ষানীতি বাতিল সহ একাধিক দাবিতে বিক্ষোভে টিএমসিপি।