গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

    কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

    0
    242
    Rain with thunder in South Bengal including Kolkata
    Rain with thunder in South Bengal including Kolkata
    কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
    শহরের আকাশে চড়া রোদ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে মঙ্গলবার। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারও। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। বুধবার কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি আর কোনও জেলাতেই সতর্কতা নেই।