
বৃষ্টি কমলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে সোমবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়ে আলিপুর আবহাওয়া দফতর। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানানো হয়েছে। পূর্বাভাস মেনে কলকাতায় সকাল থেকে আকাশের মুখ ছিল ভার। কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলে জানানো হয়েছে। নিম্নচাপ সরে গিয়ে ঝাড়খণ্ড ও লাগোয়া পশ্চিমের কিছু জেলার উপর অবস্থান করছে। তার প্রভাবেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় আবহাওয়ার উন্নতি হবে।
