কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

0
200
KOLKATA SAHO DAKSHIN BANGE BHARI BRISHTIR SAMVABONA
KOLKATA SAHO DAKSHIN BANGE BHARI BRISHTIR SAMVABONA
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জোড়া ফলায় আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গে দুর্যোগের আভাস দিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে উত্তাল হতে পারে সমুদ্র।
মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত । একই পূর্বাভাস রয়েছে হাওড়া এবং পূর্ব মেদিনীপুরেও। এ ছাড়া হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় এই বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে ওই দিন বৃষ্টি হবে। উত্তরে মঙ্গলবার ছাড়া আপাতত আর আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি।