কলকাতা-সহ দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস 

0
221
Heavy rain forecast in south including Kolkata
Heavy rain forecast in south including Kolkata
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বুধবার-বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা-সহ পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও ওই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তের নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার ২১ জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি হবে। অন্যদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিগত বেশ কিছুদিন ধরে চলেছে ভারী থেকে অতিভারী বৃষ্টি। উত্তরবঙ্গে বুধবার থেকেই বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে শনিবার থেকে আবারও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, যা চলবে সোমবার পর্যন্ত।