কলকাতা-সহ দুই বঙ্গে ভারী বৃষ্টিপাত, সঙ্গী ঝোড়ো হাওয়া

0
145
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আগামী ৮ মে পর্যন্ত কলকাতা-সহ দুই বঙ্গে খেলা দেখাবে কালবৈশাখী। হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে হাওয়ার গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। পূর্বভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। এই জেলাগুলোতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় বইতে পারে ঝোড়ো হাওয়া।