কলকাতা সেফ না হলে রাস্তায় বেরোন কী করে। বিজেপিকে পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এখানে মানুষ শান্তি থাকতে পারেন। আর কোথাও এত শান্তি নেই। কত ঘটনা ঘটছে অন্য রাজ্যে। তিনি চান না, বাংলায় একটাও ঘটনা ঘটুক। কিন্তু যদি কোনও ঘটনা কোথাও ঘটেও থাকে, সঙ্গে সঙ্গে বলতে শুরু করেন বেঙ্গল নাকি সেফ নয়। কেন্দ্রই তো কলকাতাকে সেফেস সিটি বলছে। বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলা যদি সেফ না হয় তাহলে রোজ রাস্তা অবরোধ করেন কি করে, কোর্টে যান কি করে।
গ্রাম থেকে শহর
News & Much More






