গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Editorial কলকাতা- হাওড়াতেও বিষের ‘বাঁশি’

    কলকাতা- হাওড়াতেও বিষের ‘বাঁশি’

    0
    331
    Kolkata Howrah also 'whistle' of poison
    Kolkata Howrah also 'whistle' of poison

    বাতাসের বিষ থেকে কলকাতা এবং হাওড়াও সুরক্ষিত নয়।এই দুই শহরেই বা দূষণের হাল যথেষ্ট উদ্বেগের।

     দিল্লির দূষণ নিয়ে দেশজোড়া আলোচনার মধ্যেই কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের পরিসংখ্যানে পশ্চিমবঙ্গের দুই শহর কলকাতা এবং হাওড়ার দূষণ নিয়ে চিন্তা বাড়ছে।

    বাতাসের গুণগত মানের সূচক হল একিউআই। একিউআই কোথায় ভাল, কোথায় খারাপ বা অত্যন্ত খারাপ, তা নিয়ে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা সিপিসিবির নির্দেশিকা রয়েছে। সেই তালিকা অনুযায়ী, বাতাসের গুণগত মানের সূচক যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে তা হলে তা ভাল পর্যায়ের মধ্যে পড়ে। ৫১-১০০ সন্তোষজনক, ১০১-২০০ সামান্য খারাপ, ২০১-৩০০ খারাপ, ৩০১-৪০০ খুব খারাপ, ৪০১-৫০০ অতি ভয়ানক।

    এই অবস্থায় দিল্লির দূষণ উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের। বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দূষণ পরিস্থিতি কেমন, কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই সব রাজ্যের মুখ্যসচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।চিঠি পেয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয়,নবান্নও। এই পরিস্থিতিতে দূষণের নিরিখে পশ্চিমবঙ্গের দুই শহরের ছবি যথেষ্ট উদ্বেগের।

    দিল্লিতে দূষণের দোসর ঘন ধোঁয়াশাও।ফলে দৃশ্যমানতা কমছে।সিপিসিবির তথ্য বলছে, কলকাতার সাতটি এলাকার বাতাসের গুণগত মানের সূচক কোথাও খারাপ,আবার কোথাও সামান্য খারাপ পর্যায়ে রয়েছে। কলকাতার মূলত সাতটি এলাকার দূষণ পরিমাপ করে সিপিসিবি। তার মধ্যে রয়েছে,বালিগঞ্জ, বিধাননগর, ফোর্ট উইলিয়াম, যাদবপুর,রবীন্দ্র সরোবর, ভিক্টোরিয়া এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়।

    সিপিসিবির ওয়েবসাইটে তথ্য বলছে,কলকাতার সাতটি এলাকার মধ্যে দু’টিতে অর্থাৎ ফোর্ট উইলিয়াম এবং বালিগঞ্জে বাতাসের গুণগত মানের সূচক যথাক্রমে ২২৭ এবং ২০৩। যা খারাপ পর্যায়ের মধ্যে পড়ে। তবে শহরের বাকি পাঁচ এলাকার বাতাসের গুণগত মানের সূচক ১০০-র উপরে কিন্তু ২০০-র নীচে। সেই হিসাবে সামান্য খারাপ পর্যায়ে রয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া , যাদবপুর, বিধাননগর এবং রবীন্দ্র সরোবর।

    অন্য দিকে, হাওড়ায় দূষণের ছবিটাও সন্তোষজনক নয়। ২০০-র উপরে, কিন্তু ৩০০-র কাছাকাছি রয়েছে এই শহরের বাতাসের গুণগত মানের সূচক। হাওড়া শহরের পাঁচটি এলাকায় দূষণ পরিমাপ করে সিপিসিবি। তার মধ্যে রয়েছে ঘুসুড়ি। এখানে বাতাসের গুণগত মানের সূচক ২৯৩। যা খারাপ পর্যায়ের মধ্যে পড়ে। এ ছাড়া তালিকায় রয়েছে বটানিক্যাল গার্ডেন, দাসনগর, পদ্মপুকুর এবং বেলুড় মঠ।

    ফলে দূষণ -ধোঁয়াশা ,ও সব দিল্লিতে বলে যদি কেউ তাৎক্ষণিকভাবে বিষয়টা এড়িয়ে যান বা যেতে চান ,তবে বড় ভুল হবে। কারণ,কলকাতা- হাওড়াতেও বিষের বাঁশি শোনা যাচ্ছে!