
রেশন বণ্টন দুর্নীতির মামলার তদন্তে ফের সক্রিয় হয়েছে ইডি। কল্যাণীর এ ব্লকের পাঁচের পল্লী এক ফুড ইন্সপেক্টর সাম্য হেমব্রমের বাড়িতে হানা দিয়েছে ইডির পাঁচজনের আধিকারিক।
কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে ফুড ইন্সপেক্টর সালমা হেমব্রমের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী পাহাড়ায় রেখে বাড়ির ভিতরে তল্লাশি চালাচ্ছেন ইডির ৫ আধিকারিক। জানা গিয়েছে, সাম্য হেমব্রম ভাঙরে একটি ফুড সাপ্লাইতে কর্মরত ছিলেন। তবে তিনি দুদিন আগে শারীরিক অসুস্থতার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। তাঁদের সঙ্গেই কথা বলেছেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলায় জেলেই রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। স্বাস্থ্যের কথা জানিয়ে জামিন চাইলেও জামিন পাননি তিনি। রেশন বণ্টন দুর্নীতির মামলা দ্রুত করতে ফের সক্রিয় হয়েছে ইডি।








