কল্যাণের অস্ত্র অভিযোগ, রাজভবনে তল্লাশিতে রাজ্যপাল

0
91

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, রাজভবনে অস্ত্র মজুত আছে। তার পর তড়িঘড়ি নিজের উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতা ফিরে এসে রাজভবনে বেনজিরভাবে চিরুনি তল্লাশি করাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা পুলিশ, রাজভবন পুলিশ আউটপোস্ট, সিআরপিএফ, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড— এই পাঁচ বাহিনী মিলে অভিযানে যোগ দিয়েছে।