
ট্রাম্পকে দেখে যতই কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদ্বেলিত হোক না কেন মানুষ তৃণমূলকে চিনেছেন। পাল্টা আক্রমণ করেছেন শমীক ভট্টাচার্য।
তাঁর কথায় তৃণমূল মানেই অরাজকতা, তৃণমূল মানেই অসহিষ্ণুতা এটা সবাই জানে। এদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য বিজেপি এবং তৃণমূলের বক্তব্য একই। তিনি বলেছেন বিজেপির আইটি সেল বলছে ২০২৯-এ নরেন্দ্র মোদীরও ৭৮ বছর হবে। আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী।
এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ৭৮ বছরের কথা বলছেন। রাজনীতিতে বয়স কোনও ফ্যাক্টর নয়। ডোনাল্ড ট্রাম্পের জয় নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
ছবি সৌজন্যে : নিজস্ব
