কল্যাণ মামলা তুলতেই মানিকতলায় খুলল ভোট-জট

0
248
Kalyan Chaubey
Kalyan Chaubey

কল্যাণ চৌবে মামলা তুলতেই ৩ বছর পর মানিকতলার নির্বাচন নিয়ে জট খুলল। লোকসভা নির্বাচনের মধ্যে এখনই মানিকতলা কেন্দ্রে নির্বাচন সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন

বিজেপি নেতা কল্যাণ চৌবের ইলেকশন পিটিশন প্রতাহার করার আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। মানিকতলা কেন্দ্রে ৯ বারের বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে। ২০২১-এও জেতেন তিনি। সেবার বিজেপির প্রার্থী হয়েছিলেন কল্যাণ চৌবে। হেরে গিয়ে কল্যাণ চৌবে মানিকতলার ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেন। এরইমধ্যে প্রয়াত হন সাধন পাণ্ডে। কল্যাণ চৌবের সেই মামলার কারণে মানিকতলা কেন্দ্রের উপনির্বাচন আটকে ছিল। এরইমধ্যে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত কল্যাণকে ভর্ৎসনা করে শোকজ নোটিস দেয়। এরপরেই ২৯ এপ্রিল মামলা প্রত্যাহারের আবেদন করেন কল্যাণ। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত মামলা প্রত্যাহারের অনুমতি দেন।