গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Video News কসবাকাণ্ডে দিকে দিকে বিক্ষোভ, গড়িয়াহাটে আটক সুকান্ত

    কসবাকাণ্ডে দিকে দিকে বিক্ষোভ, গড়িয়াহাটে আটক সুকান্ত

    0
    137

    কসবায় ল’কলেজে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে কলকাতা থেকে জেলা। বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গড়িয়াহাটে। মিছিল শুরুর আগেই আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙতেই অ্যাকশনে নামে বিশাল পুলিশবাহিনী। গড়িয়াহাট যাওয়ার আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। বিজেপির ধরপাকড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গড়িয়াহাট মোড়। এরপরেই বিক্ষোভের আঁচ ছড়ায় লেকটাউনে। সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এর আগে কসবা কলেজে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ। অন্যদিকে হুগলির চুঁচুড়ায় অর্ধনগ্ন হয়ে মিছিল করে বিজেপিকর্মীরা। পুলিশ বাধা দিতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।