গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk কসবায় দুই কাউন্সিলরের দ্বন্দ্বে বোমা-গুলি

    কসবায় দুই কাউন্সিলরের দ্বন্দ্বে বোমা-গুলি

    0
    217
    KASBA TMC GOSHTHI DONDO
    KASBA TMC GOSHTHI DONDO
    ভোট মিটতেই কলকাতার দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ ঘিরে উত্তপ্ত কসবা।

    রবিবার রাতে ইন্দু পার্ক এলাকায় তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না এবং সুশান্ত ঘোষের অনুগামীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এরপরেই শুরু হয় বোমাবাজি। চলে গুলিও। রাস্তার আলো নিভিয়ে চলে বোমাবাজি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কার্তুজের খোল। পুলিশের সামনেই এক মহিলার মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কসবা থানায় অভিযোগ দায়েরের পর ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে দুই তরফই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন।