কসবায় ব্যবসায়ীকে অপহরণ করে খুনে গ্রেফতার বন্ধু, দেহ মিলল খালে

0
104
ছবি সৌজন্যে : নিজস্ব

টাকার জন্য কসবার ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। ৬ দিন পর বারুইপুর খাল থেকে দেহ উদ্ধার হয়েছে। ৩১ জানুয়ারি দোকান থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন সানু রাম নামে ওই ব্যবসায়ী।

কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কাছে জুতোর দোকান রয়েছে তাঁর। রাত ৮ টার দিকে স্বামীর সঙ্গে শেষবার ফোনে কথা বলেন স্ত্রী। তারপর থেকেই আর যোগাযোগ করা যাচ্ছিল না সানু রামের সঙ্গে। এরপর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপরেই জানা যায় সানুর সঙ্গে শেষবার দেখা গিয়েছিল বন্ধু অনুপের সঙ্গে। পুলিশ আরও জানিয়েছেন সানুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক লাখ টাকা অনলাইনে লেনদেন হয়েছিল সোনারপুরের অমিত নস্করের অ্যাকাউন্টে। সেই সূত্রে অমিত নস্করকে আটক করে পুলিশ। জেরায় পুলিশ জানতে পারে একটি কিউআর কোড স্ক্যান করে সেই টাকা তাঁকে পাঠিয়েছেন অনুপ এবং তাঁর এক সঙ্গী দীপ হালদার। এরপরেই গ্রেফতার করা হয় অনুপরকে।

জেরায় সানুকে খুনের কথা স্বীকার করেছে অনুপ। এরপর তাঁর দেহ বারইপুরের খাল থেকে উদ্ধার হয়।