কসবার বিজেপি নেতাকে মার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর

0
102
ছবি সৌজন্যে : নিজস্ব

কসবা, মণ্ডল ৪-এ, বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু পোদ্দারকে তার বাড়ির কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লোহার রড দিয়ে নির্মমভাবে আক্রমণ করেছে।

এক্স পোস্টে ছবি ভিডিও সহকারে এমনই দাবি করেছে রাজ্য বিজেপি। বিজেপির আরও দাবি, টিঙ্কু পোদ্দারের পরিবারের সদস্যদেরও রেহাই দেওয়া হয়নি এবং তাদের উপরও আক্রমণ করা হয়েছে। এটাই তৃণমূলের গুন্ডারাজের আসল চেহারা।

এই ধরনের হিংসার বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ অব্যাহত থাকবে। এবং বিজেপি কখনই পশ্চিমবঙ্গের মানুষের উপর এই আক্রমণ মেনে নেবে না।