গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata কাকদ্বীপে জোড়া খুনের তদন্ত থেকে সরলেন দময়ন্তী

    কাকদ্বীপে জোড়া খুনের তদন্ত থেকে সরলেন দময়ন্তী

    0
    111
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    কাকদ্বীপে সিপিএম কর্মী দম্পতির খুনের মামলা থেকে সরে দাঁড়ালেন আইপিএস দময়ন্তী সেন। অসুস্থতার কারণ দেখিয়ে কাকদ্বীপে জোড়া খুনের মামলার তদন্ত থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি।

    হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মাথা সেই আবেদন মঞ্জুর করেছেন। ২০১৮-র ১৪ মে কাকদ্বীপে সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস এবং তাঁর স্ত্রী উষারানি দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। ঘরে আগুন লাগিয়ে দম্পতিকে পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় তৃণমূলের নাম চড়ায়।

    জোড়া খুনের মামলায় ২০২৩-এ দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মাস্থ্য।