কাকদ্বীপে মহিলার ফাঁস লাগানো দেহ, ঝাড়গ্রামে যুবকের

0
511
The hanged body of a woman in Kakdwip that of a youth in Jhargram
The hanged body of a woman in Kakdwip that of a youth in Jhargram
কাকদ্বীপের নিশ্চিন্তপুর বাজারে সাতসকালে এক মহিলার ওড়নায় ফাঁস লাগানো দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলার কাছ থেকে ব্যাগের মধ্যে ব্যাঙ্কের পাসবুক উদ্ধারে মৃত্যুর রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, মৃত মহিলা নন্দরানী হালদার। তিনি রামনগর থানার অন্তর্গত নৈনান এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে কাকদ্বীপের নিশ্চিন্তপুর বাজারে এক মহিলার দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। এরপরই ঘটনাস্থলে কোস্টাল থানার পুলিশ পৌঁছে দেহটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান বাইরে কোথাও খুন করে দেহটি ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঝাড়গ্রামে ভোটের দিন সকালে যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক উত্তম মাহাতো। তাঁর বাড়ি কুরকুট সোল গ্রামে। পেশায় একজন গাড়ি চালক।