
মাত্র দু’দিনের ব্যবধানে ফের প্রেসিডেন্সি জেলে গিয়ে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে জেরা করেছে সিবিআই।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে শনিবার সকালে প্রেসিডেন্সি জেলে গিয়ে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার অয়ন শীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও জেরা করেছে। তিন দিন আগেই কাকুর কন্ঠস্বরের নমুনা সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিয়েছে ইডি। অন্যদিকে সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এজেন্ট সন্তু গঙ্গোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকে দীর্ঘক্ষণ জেরা করে সিবিআই। নতুন কিছু তথ্য সামনে আসার পরেই জেলে গিয়ে জেরার করার জন্য আদালতে আবেদন করেছিল সিবিআই। আদালতের অনুমতির পরেই শনিবার সকালে প্রেসিডেন্সি জেলে পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সি।
