কাকুর কন্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট, কোর্টের তোপে ইডি

0
265
kakur kontha swar
kakur kontha swar
কালীঘাটের কাকুর কন্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট জমা দিয়ে বাজেয়াপ্ত টাকার অঙ্ক নিয়ে হাইকোর্টে ভর্ত্সনার মুখে পড়েছে ইডি।
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা বুধবার আদলতে জমা দিয়ে ইডি জানিয়েছে যে দাবি করা হয়েছিল তার সপক্ষেই রিপোর্ট এসেছে। ইডির দাবির পরেও বিচারপতি অমৃতা সিনহা বলেছেন এরপরেও কি মনে হয় না এই রিপোর্ট অসম্পূর্ণ। বুধবার কাকুর কন্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি সার্বিক তদন্তের অগ্রগতির রিপোর্ট দেওয়া হয়। তদন্তের অগ্রগতির রিপোর্ট দেখেই অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি সিনহা। একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইডি। কিন্তু আয়ের উত্স কি সেটা কি ইডি জানতে পেরেছে প্রশ্ন করেছেন বিচারপতি। ইডি দাবি করে ১৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তাতেই বিরক্তপ্রকাশ করে বিচারপতি সিনহা ইডিকে প্রশ্ন করেছেন এতবড় দুর্নীতির অনুপাতে ১৩৪ কোটি টাকা বাজেয়াপ্ত খুবই নগন্য মনে হচ্ছে না।