কাজল শেখের মাথায় রুপোর মুকুট

0
499
ছবি সৌজন্যে : নিজস্ব
বীরভূমের বেতাজ বাদশা হয়ে থাকতে চান না। রুপোর মুকুট পরে এমনই প্রতিক্রিয়া  দিয়েছেন বীরভূমের তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ।
বোলপুর শ্রীনিকেতন ব্লকের শান্তিনিকেতন থানার নানুর বিধানসভার কঙ্কালীতলা পঞ্চায়েতের লায়েকবাজারে তৃণমূলের উদ্যোগে ইদ উপলক্ষে মিলন-মেলা আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের উদ্বোধনীতে কঙ্কালীতলা পঞ্চায়েতের আহ্বায়ক ও মেলা কমিটির তরফ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝির মাথায় রুপোর তৈরি মুকুট পরিয়ে দেওয়া হয়। এছাড়াও উপস্থিত সমস্ত অতিথিদের উপহার হিসেবে রুপোর পেন দেওয়া হয়। আগেও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে রুপোর তরবারি, গরু ও পাচন, ঢাক সহ নানান রুপোর তৈরি উপহার দেওয়া হয়েছে।
অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ-কেও রুপোর ত্রিশূল, সুদর্শন চক্র, রুদ্রাক্ষের মালা দেওয়া হয়।