কাজ করতেন ন্যাশনালে, ডিউটি আর জি করে, কীর্তি প্রসূনের

0
143
কাজ করতেন ন্যাশনাল মেডিক্যালে আর ডিউটি করতেন আর জি কর হাসপাতালে। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পিএ প্রসূন চট্টোপাধ্যায়ের র্কীতি সামনে এসেছে।
প্রসূন চট্টোপাধ্যায়ে আদতে ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। নিযোগটাই ছিল অস্থায়ী। তাই সরকারি কর্মচারীদের মত ফিঙ্গার প্রিন্ট বা ফেস রেকোগনিশনের মাধ্যমে হাজিরা দিতেন না প্রসূন চট্টোপাধ্যায়। বরং খাতায় সই করে হাজিরা দিতেন তিনি। তবে নিয়মিত হাজিরা দিতেন প্রসূন চট্টোপাধ্যায়। তবে সই করে চলে যেতেন আর জি করে। এমনটাই দাবি সহকর্মীদের। সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিক্যালে সুপার থাকাকালীন চাকরি হয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়ের। তারপর থেকেই ধীরে ধীরে সন্দীপ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে প্রসূন চট্টোপাধ্যায়ের। নিজেকে সন্দীপ ঘোষের পিএ বলেও পরিচয় দিতেন।চিকিৎসক ধর্ষণ, খুনের পর সেমিনার হলের ভিতরের যে ভিডিও ভাইরাল হয়। অন্যদের সঙ্গে সেই ভিডিও প্রসূন চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল।