কাজ না করলে বাদ, পিকনিক ‘২৬-র জয়ের পর : মুখ্যমন্ত্রী

0
143

ভোটার তালিকা সংশোধন নিয়ে আর কোনও ঢিলেমি নয়—সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা ও সংলগ্ন জেলার বুথ লেভেল এজেন্ট এবং বিএলএ-২ দের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট করে বলেছেন, এবার পিকনিক-ফিকনিক হবে না। পিকনিক একেবারে ২০২৬-এর জয়ের পর হবে। তৃণমূলনেত্রী মমতা-র বার্তা স্পষ্ট, ভোটার তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ১৪ ফেব্রুয়ারি।