
টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের ঠোঁটকাটা হিসেবে বরাবরই খ্যাতি রয়েছে।কোনো বিষয়েই তিনি লুকোচুরি পছন্দ করেন না। যেকোনো বিষয়ে সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন অভিনেত্রী।
সামাজিক বিভিন্ন ইস্যুতে নিয়মিত কথা বলতে দেখা যায় তাকে।ব্যক্তিগত জীবন নিয়েও কোনো রাখঢাখ রাখেন না অভিনেত্রী।যা বলেন একেবারেই স্পষ্ট করে বলেন।এবার নিজের ওজন বাড়া প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন,দীর্ঘসময় কাজ না করার কারণেই তার ওজন বাড়ছে। সাম্প্রতিককালে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া নিয়ে মুখ খুলেছেন শ্রীলেখা মিত্র। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন,তার ওজন বাড়ার কারণ হচ্ছে অবসাদ।অভিনেত্রী বলেছেন,দীর্ঘ সময় কাজ না থাকলে নিজেকে মেনটেন করার তাগিদটা নষ্ট হয়ে যায়।দিনের পর দিন যখন ক্যামেরার সামনে দাঁড়াইনি,বড় থেকে বেরোননি তখন রাতে ঘুম আসত না। তখন অনলাইনে খাবার আনাতেন, মিষ্টি খেতেন। এভাবেই একদিন দেখলেন জিন্সটা আর ফিট করছে না। আগে শরীর চর্চা, ডায়েট মানতেন। এখন আর সেই ড্রাইভটা পান না। শ্রীলেখা মিত্র আরও জানিয়েছেন,অবসাদের জন্য ওষুধ খান। বাড়ির কোনও কাজ করতে হয় না। অবসাদ থেকেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছিলেন। টলিউডের তারকাদের নিয়ে নানা কথা বলেছিলেন।কিন্তু কেন বলেছিলেন কেউ বোঝেননি।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা শ্রীলেখাকে ভীষণ নাড়া দিয়েছিল। লোক পার্টিতে, প্রিমিয়ারে ডাকা বন্ধ করে দিয়েছিল। শ্রীলেখার কথার ভুল মানে করেন। রাজনৈতিক মতাদর্শের জন্য শ্রীলেখাকে ভাতে মারা হয়েছিল কার্যত। কিন্তু এ সবের জন্য শ্রীলেখা মিত্র পরোয়া করেন না।








