কাঞ্চনজঙ্ঘা : রেলকর্মীদের বয়ান রেকর্ড

0
122
KANCHANJANGHA ACCIDENT RAIL KORMIDER BOYAN RECORD
KANCHANJANGHA ACCIDENT RAIL KORMIDER BOYAN RECORD

ফাঁসিদেওয়ায় কাঞ্জনজঙ্ঘা দুর্ঘটনার তদন্তে এবার রেলওয়ে সেফটি কমিশন। বুধবার সকাল থেকে অন্তত ২০ জনকে জেরা করা হয়েছে।

৩ জন গেটম্যান, দুর্ঘটনার দিন রাঙাপানি স্টেশনে কন্ট্রোলরুমে যারা ডিউটিতে ছিলেন তাঁদের বয়ান রেকর্ড করা হচ্ছে। এদিকে মালগাড়ির সহকারী চালক বিহারের বাসিন্দা মনু কুমারই দুর্ঘটনার অন্যতম সাক্ষী। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তার অন্যতম সাক্ষীই মনুই। যাকে দুর্ঘটনার দিন প্রথমে মালগাড়ির চালক এবং সহকারী চালক মনু কুমারকে মৃত বলে ঘোষণা করেছিল রেলবোর্ড। মনু-র শারীরিক অবস্থার খোঁজ নিতে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে গিয়েছেন রেল পুলিশ। কথা বলেছেন চিকিৎসকদের সঙ্গে।