
জম্মু ও কাশ্মীরের কাঠয়ায় সেনা কনভয়ে গ্রেনেড হামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্র আমেরিকায় তৈরি বলে অভিযোগ তুলেছে সেনা। হামলার ঘটনায় পাঁচ জন জওয়ান নিহত হয়েছেন।
আরও ছয় জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। গ্রেনেড হামলার পর সেনার সঙ্গে গুলি বিনিময়ও হয়েছে জঙ্গিদের। সেনার হাত থেকে বাঁচতে ঘন জঙ্গলে ঢুকে পড়েছে জঙ্গিরা। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। শনিবারের পর সোমবার জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। জানা গিয়েছে, হামলা চালাতে জঙ্গিরা এম৪ কার্বাইন রাইফেল ব্যবহার করেছিল। অত্যধিক উন্নত এই অস্ত্র তৈরি করেছে আমেরিকান সংস্থা। এই হামলার পিছনে পাক যোগও উড়িয়ে দিচ্ছে না সেনা। এই সন্ত্রাস হানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
