কাদায় আটকে গিয়েছে গাড়ি। প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে গাড়ির মধ্যেই শিশুর জন্ম দিয়েছেন মহিলা। প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও প্রসবে সহায়তা করেছেন এক আশাকর্মী। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের এমন ঘটনায় চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে বুধবার সকালে প্রসব যন্ত্রণা হয় সোনালি সিংয়ের। এরপরেই একটি মারুতি গাড়ি করে সোনালিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পরিবার। কিন্তু মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় ঘটে বিপত্তি। কাদায় আটকে পড়ে গাড়ির চাকা।
গ্রাম থেকে শহর
News & Much More
