এবার কান মুলে টাকা আদায় করবে সুপ্রিম কোর্ট। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী এভাবেই আক্রমণ করেছেন। তিনি বলেছেন মার্চ মাসের মধ্যে ২৫ শতাংশ মিটিয়ে দিতে বলেছে। মার্চ মাসের মধ্যে কর্মচারীদের ১০ হাজার ৪০০ কোটি টাকা বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। বাকি ৭৫ শতাংশ আদায়ের জন্য কমিটি গঠন করে দিয়েছে। এই ৭৫ শতাংশ বকেয়া নিয়ে শুভেন্দু অধিকারী কর্মচারীদের আশ্বস্ত করে বলেছেন বিজেপি ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করবে।
গ্রাম থেকে শহর
News & Much More
