কামড়ের দাগ-র বড় ভূমিকা, বড়তলায় ধর্ষণকাণ্ডে দাবি সিপি-র

0
166
ছবি সৌজন্যে : নিজস্ব

বড়তলায় ফুটপাথে নির্যাতিতা শিশুর শরীরে কামড়ের দাগ অভিযুক্তকে ধরতে বড় ভূমিকা নিয়েছিল।বড়তলাকাণ্ডে অভিযুক্ত রাজীব ঘোষকে আদালত ফাঁসির সাজা দিতেই দাবি করেছেন সিপি মনোজ ভর্মা।

তিনি আরও বলেছেন বড়তলার ফুটপাথে নির্যাতিতা শিশুটি এখনও জীবিত। হাসপাতালে চিকিৎসা চলছে।এক্ষেত্রে সম্ভবত বড়তলাকাণ্ডই প্রথম। সিপি জানিয়েছেন ঘটনার পর প্রথম দু’দিন তদন্ত এগিয়ে নিয়ে যেতে সমস্যা হচ্ছিল। ঘটনার দিন রাতে বৃষ্টি হয়েছিল। ফলে তথ্য পাওয়া যাচ্ছিল না। পরে কিছু ফুটেজ পুলিশের কাছে আসে। তা দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। ৪ ডিসেম্বর রাজীবকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার আলমপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শিশুর শরীরে কিছু কামড়ের দাগ পাওয়া যায়। সেগুলো অভিযুক্তর দাঁতের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এছাড়াও ডিএনএ নমুনা, রক্তের নমুনা মিলিয়ে দেখে অভিযুক্তর সম্পর্কে নিশ্চিত হন তদন্তকারী অফিসাররা। বড়তলার ফুটপাথে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে নভেম্বরে। এই ঘটনার ৮০ দিনের মাথায় দোষীকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি শিশুটির পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছেন আদালত। চার্জশিট জমার ২৬ দিনের মাথায় অভিযুক্ত রাজীব ঘোষ ওরফে গোবরাকে সোমবার দোষী সাব্যস্ত করেছে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্ট।

এই তদন্তে গেইট পদ্ধতি ব্যবহার করা হয়। সেখানে সিসি ক্যামেরার ফুটেজে হাঁটাচলা ও অভিযুক্তর হাঁটাচলা মিলিয়ে দেখা হয়।