কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে যুবক

0
319
KAMORKHEYE SAP NIYE HOSPITAL A YUBOK
KAMORKHEYE SAP NIYE HOSPITAL A YUBOK
কালাচ সাপের কামড় খেয়ে সাপ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জামতলা হাসপাতালে হাজির হয়েছেন এক যুবক। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তিনি পুরোপুরি বিপদমুক্ত নয়। গলায় ব্যথা রয়েছে। জানা গিয়েছে, কুলতলীর জ্বালাবেড়িয়ার বাসিন্দা আজিজুল লস্করকে ভোররাতে সাপ কামড় দেয়। সেই সাপটিকে কৌটোতে ভরে বুদ্ধি করে হাসপাতালে গিয়ে হাজির হয়েছেন তিনি। বর্ষায় কালাচ সাপের উপদ্রব খুব বেড়েছে । কালাচ সাপ কামড়ানো বুঝতে পারাটাই সবচেয়ে বড়ো চ্যালেঞ্জের। সাপটিকে দেখতে না পেলে প্রাণহানীর ঘটনাও ঘটতে পারত। যুবকটি এখন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।