
সারা আলি খান,কখনও বেনারস, কখনও কেদারনাথ আবার কখনও বা উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির থেকে সিদ্ধি বিনায়ক, অবসর পেলেই দেশের বিভিন্ন প্রান্তের মন্দিরে ছুটে যান। আর এবার নবাবকন্যা পৌঁছে গিয়েছেন অসমের কামাখ্যা মন্দিরে।
বছর চারেক আগেও এবার কামাখ্যাদর্শন করেছিলেন সারা।তবে এবার নায়িকার ফ্রেমে নজর কেড়েছে এক রহস্যময় পুরুষ।সেখান থেকেই জল্পনার সূত্রপাত,নতুন করে প্রেমে পড়েছেন সারা আলি খান? নবাব পরিবারের মেয়ে হয়েও গণেশ চতুর্থী থেকে দিওয়ালি, শিবরাত্রি.. সব উৎসবেই শামিল হন সারা আলি খান।কাশীর বিশ্বনাথ থেকে কেদারনাথ, উজ্জিয়িনীর মহাকালেশ্বর মন্দির একাধিক তীর্থক্ষেত্র চষে ফেলেছেন সারা। তার জন্য অবশ্য কম কটাক্ষ শুনতে হয়নি নবাবকন্যাকে।তবে দমে যাওয়ার পাত্রী নন তিনি। এর আগে কটাক্ষের শিকার হয়ে তিনি বলেছিলেন, সব ধর্মকেই তিনি সমানভাবে সম্মান করতে শিখেছেন।
এবার কামাখ্যায় পুজো দিয়ে ব্রহ্মপুত্রের বুকে নৌকবিহার উপভোগ করার ছবি দেখিয়েছেন নবাবকন্যা সারা আলি খান। সেখানেই একছবিতে কামাখ্যায় ধ্যানমগ্ন দেখা গিয়েছে সারা আলি খানকে।








