কারও ভাবাবেগে আঘাত করেননি, দ্বন্দ্ব মিটল ফিরহাদ-বিজেপির

0
155
dondo mitlo firhad bjp er
dondo mitlo firhad bjp er
কারও ভাবাবেগে আঘাত করতে চাননি। বিধানসভায় দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এরপরেই বিধানসভায় ফিরহাদ হাকিম বনাম বিজেপির দ্বন্দ্বের অবসান ঘটে।
বৃহস্পতিবারও ফিরহাদ হাকিম বক্তব্য শুরু করলে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এরপর বিষয়টি মিটিয়ে নিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুরোধ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরেই ফিরহাদ হাকিম নিজেকে ধর্মনিরপেক্ষ মানুষ বলে দাবি করেন। পাল্টা শুভেন্দু অধিকারী জানান ক্ষমা চাইতে হবে না, দুঃখপ্রকাশ করলেই হবে। তখনই মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন কোনও ধর্মকে আঘাত করার জন্য তিনি কোনও মন্তব্য করেনি নি। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। এরপরেই দুপক্ষের মধ্যে গণ্ডগোল মিটে যায়। ফিরহাদ হাকিমের ধর্ম নিয়ে সাম্প্রতিক একটি মন্তব্য থেকেই জটিলতা তৈরি হয়। এরপর থেকে বিধানসভায় ফিরহাদ হাকিমকে বয়কট করতে থাকেন বিজেপি বিধায়করা।