কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ২৯ শ্রমিক

0
178
Ammonia gas leak in factory sick 29 workers
Ammonia gas leak in factory sick 29 workers
তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে ২৯-র বেশি শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। তড়িঘড়ি শ্রমিকদের কারখানা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয় নিয়ে গিয়েছে দমকল।
জানা গিয়েছে, প্রতি দিনের মতোই নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছিল কারখানায়। কাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কর্মীরা অসুস্থ বোধ করতে থাকেন। একের পর এক কর্মী অসুস্থ হয়ে জ্ঞান হারাতেই হুলস্থুল পড়ে যায়।  তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দমকল এসে বাকি কর্মীদের নিরাপদে বার করে নিয়ে আসে। কী ভাবে গ্যাস লিক হল তা খতিয়ে দেখছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং একটি ফরেন্সিক দল। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের জেরে অ্যামোনিয়া গ্যাসের স্টোরেজ কন্টেনার ফেটে গিয়ে এই বিপত্তি হয়েছে।