কারচুপি রুখতে সতর্কতার বার্তা নিয়ে বৈঠকে বিরোধী জোট

0
217
KARCHUPI RUKHTE STARKOTA BARTA NIYE BOITHAKE BIRODHI JOTE
KARCHUPI RUKHTE STARKOTA BARTA NIYE BOITHAKE BIRODHI JOTE

লোকসভা নির্বাচনের ভোটগণনার দিন কারচুপি রুখতে শনিবার বৈঠকে বসবেন বিরোধী মঞ্চ ইন্ডিয়া -র নেতারা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাড়িতেই ইন্ডিয়া -র নেতাদের নিয়ে  ঘরোয়া  বৈঠকের ডাক দেওয়া  হয়েছে ।

জানা গিয়েছে , বিরোধী দলের এই বৈঠকে গণনার দিন গণনা কেন্দ্রে ইন্ডিয়া -র শরিক দলগুলির নেতা-কর্মীদের জন্য রূপরেখা এই বৈঠক থেকেই নির্ধারিত হবে। পাশাপাশি ফলাপল পরবর্তী কর্মসূচি নিয়ে  এদিন  আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে । পশ্চিমবঙ্গের ৯ কেন্দ্রে ভোট থাকার কারণে তণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়   এই বৈঠকে হাজির থাকতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন । কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে বিজেপি বিরোধী দলগুলো জোট বেঁধে তৈরি করেছে ইন্ডিয়া  জোট। নির্বাচনের আগে একাধিকবার বৈঠকেও বসেছেন তাঁরা। এবার নির্বাচনের শেষ দফার দিনেই ফের বৈঠকে বসছে বিরোধী জোট।