কার্ডি বি : একইসঙ্গে অন্তঃসত্ত্বা ও বিচ্ছেদ

0
276
Cardi B Pregnant and divorced at the same time
Cardi B Pregnant and divorced at the same time

জনপ্রিয় মার্কিন র‌্যাপার ও গায়িকা কার্ডি বি মা হতে চলেছেন। ফ্যান ফলোয়ারদের এই সুসংবাদটি দিয়েছেন গায়িকা নিজেই।

তবে একইসঙ্গে স্বামীর সঙ্গে বিচ্ছেদের খবরেও শিরোনামে এসেছেন কার্ডি বি।কার্ডি বি ইনস্টাগ্রামে তার বেবি বাম্পের ছবি প্রকাশ করে মা হওয়ার সুখবর জানিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বারান্দায় লাল পোশাকে শিল্পী দাঁড়িয়ে রয়েছেন তিনি। মমত্বের সঙ্গে হাত রেখেছেন তার বেবি বাম্পে। ছবি শেয়ার সঙ্গে কার্ডি বি লিখেছেন, প্রতিটা সমাপ্তির সঙ্গেই একটা নতুন সূত্রপাত ঘটে।গায়িকার এই লেখা থেকেই তার বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত যে চূড়ান্ত, তা আন্দাজ করা যাচ্ছে।যদিও কার্ডি বি’র পক্ষ থেকে এখনো সরাসরি বিচ্ছেদের ঘোষণা প্রকাশ্যে আসেনি।নিজের পোস্টে আসন্ন সন্তানের উদ্দেশ্যে কার্ডি বি লিখেছেন, এই মৌসুমটা তোমার সঙ্গে কাটাতে পেরে বুঝতে পেরেছি, তুমি আমার জীবন ভালোবাসায় ভরিয়ে তুলেছ এবং আমাকে নতুন করে শক্তি জুগিয়েছ।উল্লেখ্য,২০১৭ সালে অফ সেটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কার্ডি বি। দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে।এর মধ্যে তৃতীয় বার মা হতে চলেছেন কার্ডি।গায়িকার ঘনিষ্ঠ সূত্রের দাবি, মা হওয়ার খবর জানানোর দিনেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তও জানিয়েছেন তিনি। একই সঙ্গে দুই সন্তানের ভরণপোষণের অধিকারও চেয়েছেন তিনি।