
দুর্গাপুজোর কার্নিভালে রেড রোডে লাখো মানুষের উপস্থিতির জন্য এক্স পোস্টে সকলকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লাখো মানুষের সেই ভিড়ের মুহূর্তকে নিজের ফেসবুক পেজে বন্দি করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও দুর্গা পুজোর কার্নিভাল উপলক্ষে সেজে উঠেছিল রেড রোড। সঙ্গীত-নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হয় কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠান।
গানের তালে নৃত্য পরিবেশনও হয়। মুখ্যমন্ত্রীর লেখা গানটিকে কার্নিভালের সেরা গান হিসেবে এদিনের মঞ্চে ঘোষণাও করা হয়।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
