কার্নিভাল আগে, ইমার্জেন্সি পরে, মুখ্যমন্ত্রীকে পোঁচা শুভেন্দুর

0
105

মমতা বন্দ্যোপাধ্যায় সংবেদনশীল মুখ্যমন্ত্রী নন। উত্তরবঙ্গে বিপযয়ের পরেও কার্নিভালে অংশ নেওয়ায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে কার্নিভাল আগে ইমার্জেন্সি পরে। খোঁচা দিয়ে বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন মুখ্যমন্ত্রী কথায় কার্নিভাল নাকি বাংলার ঐতিহ্য। অনুদান আর প্রশাসনিক চোখ রাঙানির জেরে প্রতিমা নিরঞ্জন আটকে রেখে, মিছিল করিয়ে ঘাটে যাওয়া কবে থেকে বাংলার ঐতিহ্য হল। প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায় মুখ্যমন্ত্রী যে অসংবেদনশীল সেটা কলকাতায় বিপর্যয়ের সময়ই প্রমাণ হয়েছে। তিনি আরও বলেছেন এই মুখ্যমন্ত্রী তাঁর দায়িত্ব সম্পর্কে সচেতন নন। মুখ্যমন্ত্রীর কাছে খেলা, মেলা, নাচ, গান, উৎসব, ভাষণ এগুলোই প্রায়োরিটি বেশি। মানুষের প্রাণ নয়। এর আগে মুখ্যসচিব মনোজ পন্থ-র কাছে উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতির জন্য দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।