গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk কার্যবিবরণী লিখতে ২ স্টেনোগ্রাফার নিয়ে বৈঠকে জুনিয়ররা    

    কার্যবিবরণী লিখতে ২ স্টেনোগ্রাফার নিয়ে বৈঠকে জুনিয়ররা    

    0
    156
    কার্যবিবরণী লিপিবদ্ধ করতে ২ জন প্রফেশনাল স্টেনোগ্রাফার নিয়ে কালীঘাটে বৈঠকে যোগ দিতে গেলেন জুনিয়র চিকিৎসকরা । ফের জানিয়ে দিয়েছেন আগের ৫ দফা দাবিতে তারা এখনও অনড়।
    এর আগে জুনিয়র ডাক্তারদের ইমেল-র জবাবে মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছিলেন বৈঠকের কার্যবিবরণীতে দুইপক্ষের সই থাকবে। তবে ওই মেলে কার্যবিবরণী লিখতে চিকিত্সক-প্রতিনিধির কথা উল্লেখ নেই। এরপরেই জুনিয়র ডাক্তাররা ঠিক করেন ২ জন প্রফেশনাল স্টেনোগ্রাফার নিয়ে তাঁরা বৈঠকে যোগ দেবেন। এর আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাওয়ার আগে ৩ শর্ত দিয়ে মেল করেছিলেন জুনিয়র ডাক্তাররা। বলা হয়েছিল ২ তরফেই বৈঠকের ভিডিওগ্রাফি করা হোক। ২ তরফে ভিডিওগ্রাফি সম্ভব না হলে বৈঠকের পরেই ভিডিও ফাইল জুনিয়র ডাক্তারদের হবে। ভিডিও ফাইল দেওয়া সম্ভব না হলে ডাক্তারদের শেষ শর্ত ছিল বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ এবং সই করবে দুপক্ষ । শেষে রাজ্যের তরফে কার্যবিবরণী লিপিবদ্ধ করার শর্ত মেনে নেওয়া হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির আগে জুনিয়র ডাক্তারদের শেষবারের মত বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবের দেওয়া চিঠিতে ৫টায় কালীঘাটের বাড়িতে বৈঠকের কথা জানানো হয়। সেই সঙ্গে বলে দেওয়া হয় কোনওভাবেই লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং করা হবে না। এরপরেই দুপুর ৩টে ৫৩ মিনিটে চিকিৎসকদের পক্ষ থেকে পাল্টা মেল করে তিনটি শর্ত দেওয়া হয়। এরইমধ্যে দিল্লি থেকে জুনিয়র ডক্টরস ফোরাম এবং রেসিডেস্ট ডক্টরস ফোরাম সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন শুধু ডাক্তাররাই নন, সমাজের সব স্তরের মানুষ বিচারের দাবিতে পথে নেমেছেন।